ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই। ১৮ মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে। কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের ওপরে থাকতে পারবে না তা কি বলা হবে? নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস, ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেমটাতে শুরুই সম্ভব না।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সফলতা-ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না। জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবে মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়, আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে। ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে। কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি।

উপদেষ্টা বলেন, আমরা একটা ডিগ্রী অব স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি। যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর দেড় বছরের সম্ভব না। বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভকামনা করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬