ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ শনিবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে নারায়ণগঞ্জে আসলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

নারায়ণগঞ্জ সফরে সকাল ১০ টায় এসে পৌঁছালে মন্ত্রী কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।এরপর মন্ত্রীদের গার্ড অফ অনার প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান, টার্মিনাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল এবং ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। এরপর বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।’

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা সহ নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬