ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘এফটিএ’ (ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি সময় এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির প্রভাবে বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা হবে যাতে তারা স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারেন।

এদিকে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন। সিলেট অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ ও হাওরে বাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল যা দূর করা একটি বড় চ্যালেঞ্জ। তবে জনস্বার্থে নেওয়া কাজগুলো দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।

অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬