ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

মধ্যপ্রাচ্য সংঘাত: ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ (সোমবার, ২ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নতুন এ নির্দেশনা জারি করা হয়।

আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নতুন এ নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ফ্লাইট সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রী সাধারণের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো-

ট্রাভেল এজেন্সির জন্য নির্দেশনা :

১. সংশ্লিষ্ট এয়ারলাইনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও আপডেট তথ্য প্রদান করতে হবে।

২. যাত্রীদের অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়াতে যাচাইকৃত তথ্য ছাড়া কোনো তথ্য প্রচার করা যাবে না।

৩. রি-ইস্যু, রিভ্যালিডেশন, রিফান্ড সংক্রান্ত বিষয়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে।

৪. ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় যাত্রীদের সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগের তথ্য সরবরাহ করতে হবে।

৫. অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের সহযোগিতা প্রদান করতে হবে।

৬. প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে।

৭. দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে সমন্বয় বজায় রাখতে হবে।

যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ :

১. ধৈর্য ধারণ করুন এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন।

২. ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন বা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ রাখুন।

৩. ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় দ্রুত সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করুন।

ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রী সাধারণের জন্য এসব নির্দেশনা ব্যাপক প্রচার ও প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

মধ্যপ্রাচ্য সংঘাত: ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬