ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর জেলা প্রতিনিধি : শুক্রবার রাতে যশোরের মণিহার এলাকায় একটি পরিবহন থেকে উদ্ধার করা বস্তার মধ্যে ছিলো উচ্চমাত্রার নেশা জাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার নাম এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)। এই দ্রব্য বহনকারী নারী শাপলা খাতুন স্বপ্না (২৮) প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন এটি ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। ৬০ হ্জাার টাকা মূল্যের একটি মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এস আই এসআই অলক কুমার দে বলেছেন, শুক্রবার রাতে তিনি গোপন সূত্রে সংবাদ পান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ঈগল পরিবহনের একটি বাসে মাদক দ্রব্য বহন হচ্ছে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি একটি টিম নিয়ে সেখানে যান এবং পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান। সেই সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে। পুলিশ ওই প্যাকেট দেখতে পেয়ে তার মধ্যে কী জাতীয় দ্রব্য আছে তা অনুমান করতে পারেনি। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও কিছু বলতে পারেননি। বস্তাসহ তাকে রাতেই নেয়া হয় ডিবি কার্যালয়ে।

তিনি বলেছেন, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরো ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোন তথ্য না পেয়ে ডিবি পুলিশ সিদ্ধান্ত নেয় ওই দ্রব্য গুলোর ল্যাবটেস্ট করা হবে। রাতে আরো জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী স্বীকার করেন ওই দ্রব্য গুলো ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে। স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামাল গুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌছে দেয়ার কথা বলে। বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় বলে তিনি জানিয়েছেন। মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশা জাতীয় পণ্য তৈরী হয়ে থাকে। সেখান থেকে সারা দেশে ওই ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলোক কুমার দে আরো বলেছেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। স্বপ্নাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর আজমল হোসেন লাল্টুকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬