ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার সংশোধন চান বদিউল আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতের রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এখানেই শেষ নয়।

তার ভাষায়, নির্বাচন ব্যবস্থাকে বাস্তব অর্থে কার্যকর করতে হলে জুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি সংসদে সংশোধনের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদ নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।

সুজনের সম্পাদক আশা প্রকাশ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারকে মেনে নেওয়া দরকার।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

তিনি বলেন, দলীয় বিচারকদের রায়ের মাধ্যমেই সংকটের শুরু, যার দায় সুপ্রিম কোর্টও এড়াতে পারে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার সংশোধন চান বদিউল আলম

আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬