ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

দুমকি উপজেলায়, নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলাও বাকেরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পান্ডব, পায়রা নদীর উপর বহুল প্রত্যাশিত নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটের সময় উপজেলার রাজাখালী বাজার এলাকায় এ ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ১১১পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এমপি। দুপুর ২টায় নলুয়া – বাহেরচর ফেরী পার হয়ে মন্ত্রী পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। সড়ক ও জনপথ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমন।

২০২১ সালের ৮জুন তৎকালীন সরকার একনেক সভায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যায়ে বরিশাল (দিনেরারপুল) – লক্ষ্মীপাশা – দুমকি সড়ক এ পান্ডব- পায়রা নদীর উপর ১৩৮০ মিটার নলুয়া – বাহেরচর সেতু প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সেতুর মুল অংশটি ৪২০ মিটার স্টিল টাইড আর্চ এবং ভায়াডাক্ট অংশের ৯৬০ মিটার প্রি-স্ট্রেসড আই গার্ডার। এছাড়া ৩.২৯ কিমি এপ্রোচ সড়ক, ৫.২০ কিমি সংযোগ সড়ক, ব্রীজ হেলথ মনিটরিং সিস্টেম, টোলপ্লাজা, ওয়ে ব্রীজ সহ নদীরতীর রক্ষাপ্রদ কাজ থাকছে এ প্রকল্পে। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি নির্মান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে নিশোগ পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

দুমকি উপজেলায়, নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী

আপডেট সময় : ০১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬