ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী

দায়িত্বের এক মাসে সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান : পানিসম্পদ মন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার গঠন করার পর এক মাস পার হয়েছে। সরকারের সকল কর্মকাণ্ড দেশবাসীর সামনে দৃশ্যমান রয়েছে এবং সেটাই ধরে রাখা হবে।

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, এখন পর্যন্ত দেশের মানুষ যেভাবে সহযোগিতা করছেন ও আন্তরিকতা দেখাচ্ছেন, সেই ধারাবাহিতা থাকতে হবে। পাশাপাশি সরকারের আন্তরিকতারও অভাব নেই। সে অনুযায়ী কাজ করা হচ্ছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এ দেশের জনগণ ও দেশবাসী সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আগামী দিনটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

সবাই মিলে গড়ে তুলবে নতুন বাংলাদেশ এমনটাই আশা করেন মন্ত্রী।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।

এছাড়া জেলার সকল মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি থাকায় বেশিরভাগ মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু

দায়িত্বের এক মাসে সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান : পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬