ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান অতিথিদের।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাসনাত মোর্শেদ ভুইয়া (লালন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা রামগড় পৌর এলাকার চলমান নানা সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন, রামগড়ের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আলোচনা সভা ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সভা শেষে উপস্থিত সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা

আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬