ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা জোরদারে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। এ সময় মহাসড়কের (হাইওয়ে) সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতে নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

এ সময় তিনি আরও জানান, ফেরিতে যানবাহন ওঠানোর ক্ষেত্রে যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে উঠানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আরও শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করা হবে। হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬