ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ (রোববার) গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এম এ মুহিত বলেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা যায়। তবে টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকর।

যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেখানে এরইমধ্যে টিকাদান শুরু হয়েছে; পর্যায়ক্রমে বাকি এলাকাতেও এই কর্মসূচি চলবে। এতে কোনো শিশু বাদ যাবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বিবেচনায় দ্রুত সংক্রমণ রোধে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমানুয়েল এব্রিওক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬