ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন প্রত্যেক আহত শ্রমিকের হাতে ১ লাখ টাকা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিল থেকে এই জরুরি সহায়তা প্রদান করা হয়। আজ প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. আশিফ ও মো. জিসানের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।

চেক হস্তান্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার সবসময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে।’

ঘটনার বিচার নিশ্চিতকরণে মন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি কারো অবহেলা বা দোষ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের

আপডেট সময় : ০৬:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬