ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার

যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।

জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাম ও রুবেলা থেকে শিশুদের রক্ষা করতে টিকা অত্যন্ত জরুরি। তারা সবাইকে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচি ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

এ ছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী এবং আগে টিকা নেওয়া শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬