ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ সড়ক নিরাপত্তায় একসাথে কাজের অঙ্গীকার: কাঁচপুর হাইওয়ে ওসি হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা: আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ ভুর্ষি: চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আবুল কাসেম 

টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া প্রজেক্টের চৌধুরীপাড়া পোস্ট এলাকায় অবস্থান নেয়।

এ সময় নাফ নদী হয়ে সিমেন্টের বস্তা হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি সিমেন্টের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী দুইটি প্যাকেট থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বলেন,
“পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৬৪ বিজিবি নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬