ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ সড়ক নিরাপত্তায় একসাথে কাজের অঙ্গীকার: কাঁচপুর হাইওয়ে ওসি হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা: আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ ভুর্ষি: চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আবুল কাসেম 

কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: “সেবার ব্রতে চাকরি”—এই মহান অঙ্গীকারকে ধারণ করে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা–২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এই নিয়োগ কার্যক্রমের প্রথম দিন আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন এ বাছাই পর্বে।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। কোনো প্রকার সুপারিশ, তদবির কিংবা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া কাউকে কোনো অর্থ প্রদান না করতে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

নিয়োগের পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬