আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং চুরির মামলায় দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনেসহ বিভিন্ন স্থান থেকে আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:১.মোঃ রকি (৩৫)* – চাঁদপুরের মতলব উত্তর থানার বাসিন্দা, বর্তমানে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা চৌধুরী বাড়ী এলাকায় বসবাস করেন।
২.মোঃ রাসেল (২২)* – সিদ্ধিরগঞ্জের বিহারী পট্টি সুমিলপাড়া এলাকার বাসিন্দা।
৩.শুভ (২০)* – সিদ্ধিরগঞ্জের বিহারী পট্টি সুমিলপাড়া এলাকার বাসিন্দা।
উপরের তিনজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
৪. মোঃ রাজু (২৩)* – কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা, বর্তমানে সানারপাড় ভূতের গলিতে থাকেন।
৫,মোঃ ফালু ওরফে কালু (৩৫)* – সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বাসিন্দা।
এই দুইজন চুরির মামলায় গ্রেফতার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”পুলিশের এই ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিনিধির নাম 


















