ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল সকালে তিনি উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অভিভাবকদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে ভিড় না করার অনুরোধ জানান।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার মতো বন্দর উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরীক্ষা কেন্দ্র মনিটরিং অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬