ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার সিংড়াযর চলনবিলে ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই নরসিংদী খুনের শহর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদের দিন প্রধানমন্ত্রী প্রথম আলোর প্রতিবেদন পাঠিয়ে তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল রেল স্টেশনে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেসে’ করে মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬)সহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারন শাখায় ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনের জ্ঞান ফিরেছে, তবে অপর দুইজন এখনও অচেতন রয়েছেন।

অচেতন হওয়া আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা এলাকার বাড়াদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপর দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬