ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের তত্ত্বাবধানে অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জন, পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত মামলার ১ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটে ১ জন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জিএম মুরশেদ সরওয়ার, আব্দুল মান্নান, মোঃ আইয়ুব, সৈয়দ রিয়াজুল রশিদ, আবুল কালাম, মোঃ আবদুল কাদের প্রকাশ মনু, জাফর আলম, জমির উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ শাহ আলম ও কফিল উদ্দিন।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধির নাম 


















