ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে নারায়ণগঞ্জে শান্তি মিছিল করেছ। রবিবার রাতে চাষাঢ়া টু সাইনবোর্ড লিংক রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জল।

রাত ৯টার দিকে নগরীর শিবু মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, জেলা তাতীদল ও ফতুল্লা থানা তাতীদলের নেতাকর্মীরা। এ সময় অংশগ্রহণকারীরা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ, যুবলীগ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে নারায়ণগঞ্জের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার পাঁয়তারা করে। নগরীর শান্তি যাতে নষ্ট না হয়, সে জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল ও ৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ গভীর রাতে এ প্রতিবাদ মিছিল করেছে।”

মিছিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, সহ-সভাপতি শরীফ মাহমুদ, বাদল প্রধান এবং ফতুল্লা থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব মুক্তার হোসেন।

বক্তারা বলেন, যেকোনো মূল্যে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে। যারা নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

আপডেট সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬