ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল যশোর শার্শায়১০ পিস ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা পটিয়ায় সামাজিক অনুষ্ঠানে এমপি এনামুল হকের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাক্ষাৎ আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা শার্শার সাব-রেজিস্ট্রার অফিসে খাস জমি রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি, দলিলে অতিরিক্ত অর্থ আদায় সর্ব বৃহত্তম বেনাপোর স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পুলিশের চাকরি পেতে কোনো টাকা লাগে না। এটি সেবা, ব্যবসা নয়। দালালের প্রলোভনে পা দিয়ে নিজের স্বপ্ন ও অর্থ দুটোই হারাবেন না। বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর এএসআই নিরস্ত্র পদে নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রার্থী ও অভিভাবকদের প্রতি এ বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি স্পষ্ট করে বলেছেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও শৃঙ্খলার ভিত্তিতে। জেলা পুলিশের মূলমন্ত্র “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”। কোনো প্রার্থী দাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রিল /২০২৬ নিয়োগের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫ ও ২৬ জুন। ভেন্যু: নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠ। প্রতিদিন সকাল ৮টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে।

১ম দিন – ২৪ জুন  শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই। পুরুষ প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের মাপ এবং নারী প্রার্থীর উচ্চতা ওজন নেওয়া হবে।

২য় দিন – ২৫ জুন  শারীরিক সক্ষমতা পরীক্ষা। দৌড়, লং জাম্প ও হাই জাম্পে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

৩য় দিন – ২৬ জুন  পুশ আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং। নির্ধারিত সময় ও পরিমাপে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে যাবেন।

জেলা পুলিশ সুপার জানান, পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুরো মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে কঠোর মনিটরিং থাকবে।

প্রার্থীদের প্রতি তার পরামর্শ: প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের মূলকপি সঙ্গে আনবেন। মেধাবী ও শারীরিকভাবে যোগ্য তরুণ-তরুণীরাই পুলিশ বাহিনীতে আসবেন। স্বচ্ছ নিয়োগের মাধ্যমেই আমরা সমাজে ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’র বার্তা ছড়িয়ে দিতে চাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী

আপডেট সময় : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬