ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দ।

রোববার (২১ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে এ্যাবের নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল কবির রিজভী প্রকৌশলী সমাজের দেশ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় অবদানের প্রশংসা করেন। তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি প্রকৌশলীদের দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে এ্যাবের প্রকৌশলীদের সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রকৌশলী, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কমিটিগুলো ইতোমধ্যে নিজ নিজ খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

এ্যাব নেতারা তাদের বক্তব্যে দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ, জবাবদিহিমূলক ও জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জাতীয় উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগ্য, মেধাবী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে পেশাদার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে আরও কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতে এ্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান (মাসুম), প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল, প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্স প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬