ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বালিয়াকান্দি উপজেলা যুবদল।

বুধবার (২৪ জুন) বিকেলে বালিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে অবস্থিত শহীদ সাগর স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) এবং বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামরুল)।
এছাড়াও উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের সকল অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো অপপ্রচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।

পথসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬