ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬