ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

২৪ ঘণ্টায় যশোরে নতুন ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (২৫জুন ২০২৬) পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ১০ জন এবং কেশবপুর উপজেলায় ২ জন ভর্তি রয়েছেন।

যশোরে২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ সদর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন। এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় যশোরে নতুন ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬