ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

রত্নাপালংয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, নতুন একাডেমিক ভবন নির্মাণ শিগগিরই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান , স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ব্যারিস্টার রফিক একাডেমির আওতাধীন ডা. রফিক জাহান মাহমুদ বালিকা বিদ্যালয় ও ব্যারিস্টার জি. আর. মাহমুদ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

জানা গেছে, প্রতিষ্ঠান দুটির জন্য একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের লক্ষ্যে এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রেরণ করেন। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অতি শিগগিরই ভবনটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুযোগ-সুবিধার মধ্যে পাঠদান গ্রহণ করতে পারবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

রত্নাপালংয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, নতুন একাডেমিক ভবন নির্মাণ শিগগিরই

আপডেট সময় : ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬