ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক অপহৃত শিশুর ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্প।

৮ এপিবিএনের তথ্যমতে, গত ২৭ জুলাই ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে হাত বাঁধা অবস্থায় এক শিশুর সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করতে দেখা যায়। এ সময় শিশুটি চিৎকার করে বলে, “আমাকে মেরে ফেলতেছে।” ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প।

তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি ক্যাম্প-১১-এর বাসিন্দা ৬ বছর বয়সী রহমত আলী। সে গত ২২ জুলাই অপহরণের শিকার হয়। পরে অপহরণকারীদের দাবিকৃত ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর ২৬ জুলাই শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে সাহস পায়নি।

পরবর্তীতে উখিয়া থানা পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, ক্যাম্প-১৮-এর বাসিন্দা জকরিয়া (৩০) অপহরণের সঙ্গে জড়িত। এরপর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাহিদ আহাম্মেদ, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকান থেকে জকরিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন। এছাড়া ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) নং-৫৫৯, তারিখ ২৭ জুলাই ২০২৬, রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬