ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জেলার নাগরিকদের সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে বুধবার (২৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ এসময় সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

নাগরিকদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। তিনি জানান, জনগণের মতামত ও অভিযোগ সরাসরি শোনা এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই সরকারি সেবার মান বাড়ানো সম্ভব। এ ধরনের গণশুনানির মূল উদ্দেশ্যও সেটিই।

মো. রায়হান কবির আরও বলেন, উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। জেলা প্রশাসন নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

গণশুনানিতে উপস্থিত নাগরিকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬