ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম লুকিয়ে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ আরও জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত চক্র ও অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ

রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬