ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধ:- নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড় ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে আলতাফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলতাফ হোসেন ‘রবিন এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ‘শেখ ফারাজ পেপার মিলস’ থেকে কাগজের বিল বাবদ ১৬ লাখ ৫০ হাজার টাকার একটি চেক গ্রহণ করেন। পরবর্তীতে বন্দর থানাধীন মদনপুর ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে উক্ত ১৬ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ করেন। ‎ক্যাশ করা টাকা এবং অফিসের আগে থেকে থাকা আরও ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন এলাকায় নেমে হেঁটে বাসায় যাওয়ার পথে একটি হাইয়েস গাড়ি তাঁর পথ রোধ করে। গাড়ি থেকে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। ‎এরপর তাঁকে পিস্তল দেখিয়ে হাতে হাতকড়া পরায় এবং চোখ বেঁধে জোরপূর্বক হাইয়েস গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। পরবর্তীতে লাঙ্গলবন্ধ ব্রিজের নিচে ১৮ লাখ টাকা ও একটি রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানান্তর শেষে এক পথচারী তাঁকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। ‎এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ আলম জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ

ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই: বন্দর থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬