ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ন্টাফ রিপোর্টার: চাদাবাজি মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফ্যাসিস্ট আ.লীগের দোসর কারাগারা থাকা বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলার সভাপতি সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী ফয়সালকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার এস আই বেলাল গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকা থেকে ফয়সালকে আটক করেন বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। গোদনাইল পদ্মা ওয়েল কোম্পানীর চেকারম্যান রফিকুলের অভিযোগের ভিত্তিকে কৃষকদল নেতা ফয়সালকে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকরা খোজ খবর নিতে গেলে পুলিশ জানায় চাদাবাজির অভিযোগ থাকায় কৃষকদল নেতা ফয়সালকে থানায় আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ ডিবি অফিসে নেয়া হয়েছে বলে থানা পুলিশ জানায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, চাদাবাজির অভিযোগে ফয়সালকে ডিবি অফিসে জিজ্ঞাসার জন্য আনা হলে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে আমরা গ্রেফতার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এদিকে চাদাবাজ ফয়সালকে আটকের খবরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন পদ্মা ডিপোর কর্মকর্তা কর্মচারী ও বৈধ তেল ব্যবসায়ীরা। ফয়সালের চাদাবাজির অত্যাচারে তারা এতোদিন অতিষ্ঠ ছিলো। আজ চাদাবাজ ফয়সাল আটক হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সাংবাদিকদের জানায়।

ফয়সালের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা হলো, গত ০৫/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই ফয়সাল তার রাজনৈতিক পদের/ক্ষমতার অপব্যবহার করিয়া বিভিন্ন সময়ে গোদনাইল পদ্মা ডিপোর বিভিন্ন পয়েন্টে কর্মরত জ¦ালানী তেলের কর্মকর্তাদের কা॥ছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত জুলাই ২০২৬ মাসের বিভিন্ন সময় ফয়সাল তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ০১৭৭৯-৬৬৮৫২৭ থেকে গোদনাইল ডিপোর জেট এ- ১ পয়েন্টে নিয়োজিত সকল কর্মচারীদের পক্ষ থেকে বিবাদী এককালীন ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা এবং প্রতি মাসে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে। ফয়সালকে অবৈধ দাবীকৃত চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে গত ০১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ১১:১৫ টার সময় ফয়সাল তার সাথে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে “নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের গোদনাইলস্থ পদ্মা অয়েল পিএলসি গোদনাইল ডিপোর” ভিতরে অনধিকার প্রবেশ পূর্বক জেট এ-১ পয়েন্টসহ অন্যান্য পয়েন্টে বাদী রফিকুল ইসলামকে খোঁজাখুঁজি করে। তখন রফিকুল ইসলামকে না পেয়ে ফয়সাল ডিপোতে কর্মরত অন্যান্য সহকর্মীগণ এবং বিভিন্ন স্টাফদের নিকট জানায় যে, চেকার মোঃ রফিকুল ইসলামকে বলবি যদি তোরা এখানে শান্তিতে চাকরি করতে চাস তাহলে ২০ লক্ষ টাকা আমার অফিসে পৌঁছে দেয়ার জন্য। অন্যথায় মোঃ রফিকুল ইসলামসহ তোদেরকে এই ডিপো থেকে বের-তো করবোই এবং মেরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবো। এর পরবর্তীতে বিভিন্ন সময়ে বিবাদী মোবাইলের হোয়াটসঅ্যাপে এবং সরাসরি তার দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য হুমকি প্রদান অব্যাহত রাখেন।

সর্বশেষ ০৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১১:০২ টার সময় ফয়সাল তার হোয়াটসঅ্যাপ থেকে রফিকুলকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে পুনরায় এককালিন ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা এবং সেই সাথে প্রতিমাসে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করেন। তার দাবীকৃত চাঁদার টাকা প্রদানে অস্বীকৃতি জানালে ফয়সাল রফিকুল ও তার সহকর্মীগণকে কর্ম ক্ষেত্রে বিভিন্ন হয়রানি করা, মারধর করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। বিবাদীর হুমকির কারণে পদ্মা ডিপোতে কর্মরত অন্যান্য সহকর্মীগণ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়কে কেন্দ্র করে রফিকুল এবং তার সহকর্মীগণকে মারপিট করা সহ ডিপো এলাকায় ভবিষ্যতে বড় ধরনের যেকোনো প্রকার ক্ষতিসাধন করিতে পারে। রফিকুলের এই অভিযোগের ভিত্তিকে অবশেষে কৃষকদলের নেতার আড়ালে বড় চাদাবাজ ফয়সালকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। এদিকে ফয়সালের আটকের খবরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন গোদনাইল পদ্মা ডিপোর কর্মকর্তা কর্মচারী ও বৈধ তেল ব্যবসায়ীরা। তারা চাদাবাজ ফয়সালের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা

আপডেট সময় : ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬