ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালি শেষে পুবালী চত্বরে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, মূল্যবান প্রাণ রক্ষা এবং মানুষের নিরাপদে ঘরে ফেরার অধিকার নিশ্চিত করতে নিরাপদ সড়ক গড়ে তোলা অপরিহার্য। এ জন্য চালক, যাত্রী ও পথচারীসহ সবার মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের পাশাপাশি গাড়িতে সিটবেল্ট পরা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে সড়ক দুর্ঘটনা কমাতে ব্যক্তি, পরিবার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সড়কে সামান্য অসচেতনতা কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ, বিপর্যস্ত করতে পারে একটি পরিবার। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬