ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে মা-মেয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের দাবি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস দাগনভূঞা থানার ওসির ফোনালাপ ভাইরাল, তদন্তের নির্দেশ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১, সড়ক অবরোধে বিক্ষোভ উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

আজ বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।

ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান।

মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজকের অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তর জানায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে মা-মেয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬