সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকায় ভোর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহিন আলম নামে ঐ ব্যবসায়ী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শাহীন আলম দাবি করেন, এ ঘটনায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসা পরিচালনা করে আসছি। সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি মহল আমার সুনাম নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সংবাদ শিরোনাম ::
ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























