ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন চাঁদপুরের ৩১ শহীদ পরিবারের আজও থামেনি কান্না মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান যুদ্ধকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। দিল্লিকে মস্কো থেকে তেল কেনা বন্ধে চাপ আরও বাড়িয়ে তিনি এ মন্তব্য করলেন।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা মস্কোর যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাভারো আরও বলেছেন, ‘ভারত রাশিয়ার সস্তা তেল কিনে লাভবান হলেও, যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের যুদ্ধ খরচ বহন করতে হচ্ছে।’

এই মন্তব্যের পর ভারত অভিযোগ অস্বীকার করেছে। ভারতের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার বলেছেন, ‘ভারতের লক্ষ্য জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এবং রাশিয়া-ভারত সহযোগিতা বিশ্ব তেলবাজারে স্থিতিশীলতা আনছে।’

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি অনুযায়ী ভারতের ৫৫ শতাংশের বেশি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে টেক্সটাইল, গয়না ও শ্রমনির্ভর খাত। তবে ইলেকট্রনিকস ও ওষুধ সাময়িকভাবে ছাড় পেয়েছে।

সূত্র: ব্লুমবার্গ টিভি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫