ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ মস্কোতে ইউক্রেনের বৃহৎ ড্রোন হামলা, নিহত ছয় মাসের শিশু শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজারের বেশি পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চুর সিএনজি সহ আটক সীমান্ত পেরিয়ে ইয়াবা, উখিয়ায় ৬০ হাজার পিসসহ আটক ১ যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শহরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে নরসিংদীর শিবপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

মস্কোতে ইউক্রেনের বৃহৎ ড্রোন হামলা, নিহত ছয় মাসের শিশু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর উত্তরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহৎ ডুবনা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আবারও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি, এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে এটি ওই স্থাপনায় দ্বিতীয় আঘাত।

সাম্প্রতিক রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে কিয়েভ। বিশেষ করে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

যুদ্ধ পরিচালনায় অর্থায়নের জন্য ক্রেমলিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত এ খাতকে দুর্বল করাই এ হামলার লক্ষ্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ম্যাক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৪১৯টি ফিক্সড-উইং মানববিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত ও ধ্বংস করেছে।

তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি।

এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাতে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানীমুখী ৫০টি ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করেছে ।

এর কয়েক দিন আগেই বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়া।

এ ছাড়া গত সপ্তাহে ইউক্রেনের একটি হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ

মস্কোতে ইউক্রেনের বৃহৎ ড্রোন হামলা, নিহত ছয় মাসের শিশু

আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬