ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

এ সময় নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি চোয়ালে ও মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নুরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫