ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব

টেকনাফে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বিএনপি নেতা খুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি নেতা এমদাদ হোসেনকে কথা কাটাকাটির জের ধরে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত প্রায় সাড়ে ৩ টার দিকে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এলোপাতাড়ি হামলার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। এ ঘটনায় সরাসরি জড়িত টেকনাফ পৌর এলাকার আব্দুর রহমান, পিতা—কামাল। শুধু আব্দুর রহমানই নন, তার পরিবার এবং আরও কয়েকজন সহযোগীও এই নৃশংস হত্যাকাণ্ডে অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এমদাদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তিনি ছিলেন দলের নিবেদিতপ্রাণ নেতা এবং সবসময় সংগঠনের কাজে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে বিএনপির অঙ্গনে গভীর শোক বিরাজ করছে।

পরিবারের সদস্যরা ও সহকর্মীরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর টেকনাফে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং আব্দুর রহমান, তার পরিবার ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

টেকনাফে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বিএনপি নেতা খুন

আপডেট সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫