ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

ফতুল্লায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে দেড় হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার কোতোয়ালী থানার চুড়ামনকাঠি এলাকার শেখ মো. আনোয়ার হোসেনের ছেলে শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫) এবং নরসিংদী জেলার শিবপুর থানার মোল্লাবাড়ি এলাকার শামসুজ্জামান মোল্লার ছেলে মো. সারোয়ার হোসেন (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাসের নেতৃত্বে এসআই (নিঃ) সজীব সাহা অভিজিৎ, এএসআই (নিঃ) উজ্জ্বল কুমার মণ্ডল, এএসআই (নিঃ) মো. সাঈদ আনোয়ার, কনস্টেবল আজিম মাহামুদ ও কনস্টেবল মোজাম্মেল হক অভিযানে অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই কারবারি পালানোর চেষ্টা করলে কৌশলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে ফয়সালের কাছ থেকে ১ হাজার এবং সারোয়ারের কাছ থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সর্বমোট দেড় হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

ফতুল্লায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫