ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন চাঁদপুরের ৩১ শহীদ পরিবারের আজও থামেনি কান্না মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শনিবার (৪ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষ। বিরোধী প্রধান দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান না মেনে নির্বাচন বর্জন করে আন্দোলনকে তীব্র করেছে। বিক্ষোভের অন্যতম সংগঠক ও অপেরা কণ্ঠশিল্পী পাতা বুড়চুলাদজে আগে থেকেই শাসক দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে— দাঙ্গা পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। পরে পুলিশের হাতে অনেক বিক্ষোভকারী আটক হয়।

গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ বিজয় দাবি করার পর থেকে দেশটি রাজনৈতিকভাবে অচলাবস্থায় রয়েছে। ইইউপন্থি বিরোধী দলগুলো বারবার অভিযোগ তুলছে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় টিকে রয়েছে শাসকদল। এ অভিযোগের জেরে সরকারের সঙ্গে ইইউ-তে যোগদানের আলোচনা আপাতত স্থগিত রয়েছে। বিক্ষোভের সময় পাতা বুড়চুলাদজে এক বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ছয়জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেন।’

এর আগেও কয়েক মাস ধাপে ধাপে সরকারবিরোধী কর্মী, স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমাপন্থি রাজনৈতিক নেতাদের ওপর জোরালো দমননীতি চালানো হয়েছে। দেশটির অনেক বিরোধী নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। তিবলিসিতে বিক্ষোভে অংশ নেওয়া ২১ বছর বয়সী ইয়া নামের এক কিশোরী বলেন, ‘রঙিন কিছু পরলে সহজেই আমাদের চেনা যাবে, আর চেনা গেলে জেলে যেতে হবে।’ তাই কালো পোশাক, হেলমেট ও গ্যাসমাস্ক পরে বিক্ষোভে ছিলেন তিনি। ইয়া জানান, রুস্তাভেলি এভিনিউতে বিক্ষোভকারীদের চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, রাস্তা অবরোধের মতো বেআইনি কর্মকাণ্ডে অংশগ্রহণের অপরাধে ৫ হাজার জর্জিয়ান লারি (১ হাজার ৮৩৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা

আপডেট সময় : ০৫:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫