ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় : গণপূর্ত উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত নগরায়ণ মানে শুধুমাত্র কাঠামোগত উন্নয়ন নয়—এর জন্য দরকার দীর্ঘমেয়াদি, সমন্বিত পরিকল্পনা বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “আমরা যদি শুধু সাময়িক পরিকল্পনায় আটকে থাকি, তা খুব একটা কাজে আসবে না। প্রয়োজন সামগ্রিকভাবে পরিকল্পনা করে সে অনুযায়ী বাস্তবায়ন—তাহলেই নগর সংকট মোকাবিলা সম্ভব হবে।”

আজ (সোমবার) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে আমাদের বেশ কয়েকটি দিকে বিশেষ নজর দিতে হবে। অপরিকল্পিতভাবে শহর বড় হচ্ছে সেটা পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমাদের গণপরিবহন গ্রোথের টেকসই উন্নয়ন করতে কাজ করতে হবে, যেন যানজট কমে এবং নাগরিকদের যাতায়াত সহজ হয়। নদীখাল জলাশয় এগুলো আমাদের রক্ষা করতে হবে, এরফলে জলাবদ্ধতা নিরসন হবে। সকলের অন্তর্ভুক্তিমূলক নগরায়নে আমাদের কাজ করতে হবে। নাগরিক সেবায় প্রযুক্তি এবং ডিজিটালের ব্যবহার করতে হবে ব্যাপকভাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় : গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫