ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি ” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে:রিজওয়ানা হাসান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, জিপিও ঢাকার ঐতিহ্যের অংশ। জিপিও-কে নিয়ে সরকার কাজ করছে । তিনি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন বৈষম্য দূর করার কাজ চলছে।

বর্তমান জিপিওর জায়গায় সচিবালয় সম্প্রসারণের বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মনে যে সংশয় ছিল তা দূর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জিপিওর জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণ করার জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে।

বিশেষ সহকারী আরও বলেন, অ্যাড্রেস ম্যানেজমেন্ট বা ঠিকানা ব্যবস্থাপনার বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয়, তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার চেষ্টা চলছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান, বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে:রিজওয়ানা হাসান

আপডেট সময় : ১২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫