ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্ব্য দিবস উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

হারুন অর রশিদ,কক্সবাজার: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার নানা কর্মসূচির আয়োজন করেন। এ বছরের প্রতিপাদ্য-“মানবিক জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য”- কে সামনে রেখে ‘ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার’ আয়োজন করেন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও শিশু-কিশোরবান্ধব কর্মশালা।

দিনব্যাপী আয়োজিত কার্যক্রমসমূহঃ
-সচেতনতামূলক সেশন।
-মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রচার।
-শিশু ও যুববান্ধব সেশন।
-পোস্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
-বল নিক্ষেপ ও বেলুন ফোলানো গেম।

তাছাড়া দিনটির বিশেষ আকর্ষণ ছিল শিশুদের দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এতে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু ও যুবদের মানিয়ে চলার প্রবণতা, সহানুভূতি- শীল আচরণ, বিকাশে নানা অনুশীলন করানো হয়।
শিশুদের মানসিক চাপমুক্ত রাখতে এবং তাদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ দিতে বল নিক্ষেপ গেম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশে উৎসাহিত হয় ও মানসিক প্রশান্তি লাভ করে।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার, আব্বাস উদ্দিস চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট) এবং অসমা বড়ুয়া প্রতিষ্ঠাতা ড্রিম ডান্স ক্লাব সহ প্রমুখ।

ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর পক্ষে কফিল উদ্দিন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা) এই আয়োজনকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতিই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও আগ্রহই আমাদের এমন উদ্যোগগুলোকে আরো অর্থবহ করে তোলে। ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বিশ্বাস করে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কোন বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। নিজের এবং আশেপাশের মানুষের মানসিক সুস্থতার প্রতি যত্নবান হওয়াই ১টি মানবিক সমাজ গঠনের প্রথম ধাপ।”

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানসিক স্বাস্থ্য এখন আর উপেক্ষিত কোনো বিষয় নয়; এটি একটি সুস্থ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্ব্য দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫