ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আন্তরিকতার অভাব: হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা, আলোচনায় ১৪ প্রকল্প প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী দাগনভূঞায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন থানার ওসি, অডিও ফাঁস ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিনের ঘোষণা কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত নওগাঁয় ৩০০ কোটি টাকার আত্মসাতে পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শিক্ষা অফিস আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন দলের হাতে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টের ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫