ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বিরল বিদায়ী সংবর্ধনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মো.আমিনুল ইসলাম: আজ ১৩ অক্টোবর সোমবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য ও আবেগঘন দিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আজ আয়োজন করা হয়েছে এক বিরল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে একত্রে বিদায় জানানো হয় বিদ্যালয়ের এমপিওভুক্ত ৬ জন শিক্ষক, ১৭ জন খণ্ডকালীন শিক্ষক এবং ১ জন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীকে।

এই শিক্ষকবৃন্দ দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের শিক্ষা অঙ্গনে নিষ্ঠা, পরিশ্রম ও মমতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একেকজন বিভিন্ন সময়ে অবসর গ্রহণ করলেও পূর্বে তাদের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয়নি। তাই আজকের এই আয়োজনে ম্যানেজিং কমিটি তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের চোখে জল, হৃদয়ে কৃতজ্ঞতা—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় অধ্যায়।

বিদায়ী শিক্ষকবৃন্দও আবেগভরে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সোনালী দিনগুলোর। তারা বলেন, “আমরা শুধু শিক্ষক নই, এই বিদ্যালয় আমাদের পরিবার।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইলিয়াছ আহমদ জানান, এ আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের প্রতি যারা জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করা হলো।

এমন সুন্দর ও অনন্য উদ্যোগ নিঃসন্দেহে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মর্যাদা ও ঐতিহ্যকে আরও সমুন্নত করবে। এছাড়া ১৬ ফুটবল খেলোয়াড়, ১১ জন স্কাউট প্রেসিডেন্ট পদক পাওয়া ও ২৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বিরল বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫