ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বরুড়ায় গণপূর্তমন্ত্রীর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি

অনলাইনে এক ক্লিকেই কারাগারে যাবে জামিননামা: আসিফ নজরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসামিকে জামিনে মুক্তি পেতে আর পাড়ি দিতে হবে না ১২টি ধাপ। এখন থেকে অনলাইনে এক ক্লিকেই কারাগারে পাঠানো যাবে জামিননামা (বেইল বন্ড) এমন ব্যবস্থার পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল বুধবার পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

আইন উপদেষ্টা বলেন, ‘আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

অনলাইনে এক ক্লিকেই কারাগারে যাবে জামিননামা: আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫