ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী নূর নবী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী ও তার অপরাধচক্রের অন্যতম মূল হোতা নূর নবী (৩০) গ্রেফতার হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীর ৬ নম্বর রোডের ‘হোসেন মঞ্জিল’ নামের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই সময় আত্মগোপনে থাকা নূর নবীকে গ্রেফতার করা হয়। তিনি আটি হাউজিং এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।

লে. কমান্ডার নাঈমুল হক আরও জানান, নূর নবী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিল। তিনি সাহেব আলীর ডানহাত হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি নেতৃত্ব দিয়ে আসছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে র‍্যাব-১১ সুনামগঞ্জে অভিযান চালিয়ে নূর নবীর গুরু ও শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেফতার করে। ওই সময় র‍্যাবের আভিযানিক দলের ওপর হামলা চালিয়ে নূর নবী পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে শনিবার দুপুরে সফল এই অভিযান পরিচালনা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী নূর নবী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫