ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সাইনবোর্ড মোড়ে পুলিশ বক্স: নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে একটি আধুনিক পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে স্থানটি পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দীন।

‎জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, “এটি শুধু একটি পুলিশ বক্স নয়, এটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতে আমরা মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদার করেছি।”

‎পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দীন বলেন, “সাইনবোর্ড মোড় এলাকায় সার্বক্ষণিক পুলিশ ডিউটি থাকবে। এটি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গঠনে সহায়ক হবে।”

‎নির্মিত পুলিশ বক্সটির মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা আশা করা হচ্ছে।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সাইনবোর্ড মোড়ে পুলিশ বক্স: নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত

আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫