ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন— সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫