ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. জাহিদুল ইসলাম (২৩), পিতা: জাহাঙ্গীর আলম, ঠিকানা: উত্তরপাড়া, কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
২. রিয়াদ মিয়া (২৩), পিতা: নাহিদ, ঠিকানা: উত্তরপাড়া, কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

ভুক্তভোগী জাহিদ হাসান (২৮) জানান, তিনি বাসস্ট্যান্ডে গজারিয়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দুই ছিনতাইকারী তার গলায় ছুরি ধরেন এবং পকেট থেকে নগদ ১,০০০ টাকা ছিনিয়ে নেন।

ঘটনাস্থলে নিয়মিত টহলরত হাইওয়ে পুলিশ দ্রুত সাড়া দিয়ে ধাওয়া করে সন্দেহভাজনদের আটক করে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভুক্তভোগীসহ গ্রেফতারকৃতদের সোনারগাঁয়ের কাঁচপুর থানায় হস্তান্তর করা হয়। জাহিদ হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা নং ৩৯, তারিখ ২৮-১০-২৫, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯২/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম রুট। এখানে ডাকাতি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আরো জানান, মহাসড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫